এটা মুলত একটা ফ্রেমওয়ার্ক প্লাগইন, যা ওয়ার্ডপ্রেস প্লাগইন এবং থিম ডেভেলপারদের জন্য বিকল্প ফ্রেমওয়ার্ক সরবরাহ করে। এটি বিকল্প প্যানেল তৈরি করা সহজ করে তোলে, যা ব্যবহারকারীদের তাদের প্লাগইন বা থিমের সেটিংস কাস্টমাইজ করতে দেয়। এখানে মুল কাজ মুলত আমাদের ফ্রেমওয়ার্কের জন্য। যাঃ 'options-framework' এই ফোল্ডারে আছে।

আমি মুলত এই প্লাগইনটির সেটআপ উইজার্ড করতে চাচ্ছি। আমি মুলত কাজ শুরুও করেছি। অনেকটা করে ফেলেছি। এখন আমি চাই তুমি আমার কোড রিভিউ করো এবং বাকি কাজ গুলো সম্পন্ন করো।

আমি এ পর্যন্ত যা করেছি তা হলো:
1. আমি `BizzPlugin_Setup_Wizard` ক্লাসে একটি নতুন প্রপার্টি `$redirect_key` যোগ করেছি যা সেটআপ উইজার্ড রিডাইরেকশনের জন্য ব্যবহৃত হবে।
2. আমি `redirect_on_activate` মেথডে লজিক যোগ করেছি যাতে এটি চেক করে যে `$redirect_key` সেট করা আছে কিনা এবং সেই অনুযায়ী রিডাইরেকশন পরিচালনা করে।  
3. আমি `BizzPlugin_Panel` ক্লাসে `add_setup_wizard` এবং `get_setup_wizard` মেথডে পরিবর্তন করেছি যাতে এটি সিঙ্গলটন প্যাটার্ন ব্যবহার না করে সরাসরি নতুন অবজেক্ট তৈরি করে।
4. আমি `setup-wizard.js` ফাইল তৈরি করেছি যা সেটআপ উইজার্ডের জন্য জাভাস্ক্রিপ্ট ফাংশনালিটি যোগ করবে। 
5. আমি `BizzPlugin_Setup_Wizard` ক্লাসে `enqueue_assets` মেথডে জাভাস্ক্রিপ্ট ফাইলটি এনকিউ করা হয়েছে।
6. redirect কাজ করছে। 
7. কিছু হিন্টস দিচ্ছিঃ 
* activation hook এ নিচের মত কল দিতে হবেঃ
add_option( BIZZMUDRA_PLUGIN_BASE, true ); 
* প্যানেলে সেটআপ উইজার্ড যুক্ত করতেঃ 
$this->panel->add_setup_wizard(array(
    'title'         => __('Bizzmudra Basic Setup', 'my-plugin'),
    'redirect_key'   => BIZZMUDRA_PLUGIN_BASE, 
    'skip_button'   => true,
    'skip_button_text' => __('Skip', 'my-plugin'),
    'progress'      => true,
    'next_text'   => __('Next', 'my-plugin'),
    'prev_text'   => __('Previous', 'my-plugin'),
    'finish_button' => __('Finish', 'my-plugin'),
));

এই ভাবে কল করতে হবে। 
* ফিল্ড এড করতে হবেঃ 
array(
    'id'          => 'btn_bg_color',
    'type'        => 'color',
    'title'       => __( 'Background Color', 'ca-quick-view' ),
    'description' => __( 'Button background color.', 'ca-quick-view' ),
    'default'     => '#333333',
    'setup_wizard'     => true,
    // 'premium'     => true,
),
* রেন্ডার করার সময় প্রতি ফিল্ডের রেপারে ক্লাস যুক্ত করা হয়েছে। তুমি ভালো করে চেক করলে বাকি জিনিস গুলোও বুজতে পারবে। 

এখন আমি চাই তুমি বাকি কাজ গুলো সম্পন্ন করো। যেমন:
আমি মুলত প্লাগিনের ওয়েলকাম সেটিং ফিচার বানাতে চাচ্ছি। আমি যে আইডিয়া টা করেছি, অরিজিনাল সেটিং পেজ টাই লোড হবে কিন্তু যখন সেটিং এড্রেস বারেঃ setup-wizard=welcome থাকলে তোখন body তে নতুন ক্লাস যুক্ত করেছি আর ।bizzplugin-framework-wrap এটাতে ।bizzplugin-setup-wizard-active যুক্ত করেছি। এটার জন্য সিএসএস ফাইলও করেছি। আমার করা সিএসএস সেম্পল হিসেবে আছে। তুমি পুররাং পরিবর্তন করতে পারবে। ফাংশনালিটির জন্য তোমার যা যা প্রয়োজন তুমি করবে। 

- মুলত এটা হবে সেট-আপ উইজার্ড। 
- প্রগ্রেসবার থাকবে, prev button, next button, skip button থাকবে। 
- একটা সেকশানের বা সাবসেকশানের যে যে ফিল্ডে setup_wizard=true থাকবে, এই সেট-আপ ইউজার্ড এ শুধু সেগুলোই দেখাবে। প্রতিটি section or subsection - যেগুলোতে setup_wizard আছে, সেগুলো একেক টা স্টেপ হিসেবে থাকবে। next এ ক্লিক করলে পরের যে স্টেপ/সেকশান আছে সেটাতে যাবে। প্রতিবার নেক্সট এ ক্লিক করলে মুলত সেভ সেটিং এ ক্লিক ইভেন্ট যাবে। 
- প্রগ্রেস বার থাকবে। স্টেপ নেক্সট এ ক্লিক করলে এনিমেশানের মাধ্যমে প্রগ্রেসবার আপডেট হবে।
- প্রতি স্টেপে ঐ সেকশানের/সাব সেকশানের মেইন টাইটেল, ও ডেস্ক্রিপশান দেখাবে। 
-ফিনিশ এর পর স্টেপে থ্যাঙ্ক ইউ মেসেজ দেখাবে। এবং সেটিং পেজে যাওয়ার লিংক থাকবে। আর সাইট ভিসিটের লিংক থাকবে। আর ক্লোজ বাটন থাকবে। ক্লোজ ক্লিক করলেও সেটিং পেজে যাবে।
- যদি কোন ফিল্ডে setup_wizard => true না থাকে কোনো সেকশানে বা ফিল্ডে,  তাহলে সেই ওয়েলকাম  সরাসরি থ্যাঙ্ক ইউ পেজে দেখানো হবে। যেটা মূলত ফিনিশ করার পর আসে।
- আমার জানামতে বেশিরভাগ কাজই মুলত জাভাস্ক্রিপ্ট দিয়ে হবে। সেট-আপ পেজের বেশিরভাগ হ্যান্ডেল তুমি জাভাস্ক্রিপ্ট দিয়েই করবে। 
- জাভাস্ক্রিপ্ট এর জন্য আমি ফাইল করেছি, চাইলে এই ফাইল ইউজ করতে পারো। যদি একই কোড আবার লিখতে হয় নতুন ফাইলে কোড করার ক্ষেত্রে, তাহলে নতুন ফাইলে স্ক্রিপ্ট করার কোনো দরকার নেই। তবে সহজ হলে নতুন ফাইলেই কোড করবে। 
এবার আসি ডক নিয়ে আলাপে।  'options-framework/doc' folder এ ডকুমেন্টেশন থাকবে। এখানে তুমি ওয়েলকাম পেজ সেটআপ করার যাবতীয় টিউটোরিয়াল দেবে. file name: setup-wizard.md' ফাইলে।। আর আরেকটা বিস্তারিত ডক লাগবে 'options-framework/doc/setup-wizard-development.md' ফাইলে। এখানে তুমি ওয়েলকাম পেজের ডেভেলপমেন্ট প্রসেস নিয়ে বিস্তারিত তথ্য দেবে। কি কি করেছো। কোথায় কি করেছো। কি প্রসেসে কাজ করেছো ইত্যাদি নিয়ে। যেন একজন বিগিনার ডেভেলপার পরিবর্তন করতে পারে। ডেভেলপারের জন্য তোমার সাজেশান জানিও আরেকটা ডকে। সকল ডক বাংলায় দেবে, তবে কোডে কোনো বাংলা লেখা দেবে না।